শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

ভৈরবে স্কুল অফিসে ঢুকে প্রধান শিক্ষককে হেনস্তা যুবলীগ নেতার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পূর্বকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষককে হেনস্তা ও মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে।

ঘটনাটি ঘটে রোববার (২৯ জুন) দুপুরে, অভিযুক্ত ব্যক্তির নাম মো. আজিম রানা ভূঁইয়া। তিনি গজারিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহসভাপতি এবং পূর্বকান্দা গ্রামের মো. এলাছ উদ্দিন ভূঁইয়ার ছেলে।

ভুক্তভোগী প্রধান শিক্ষক এ কে এম মাসুদ রানা অভিযোগ করে বলেন, কোরবানির ঈদের ছুটিতে আজিম রানা অনুমতি ছাড়াই স্কুলের পানির ট্যাংকে পাইপ সংযোগ দিয়ে পুকুরে পানি সরবরাহ করেন, যার ফলে পাম্পটি পুড়ে যায়। বিষয়টি আজিম রানার মায়ের কাছে বিচার দিলে, তিনি স্কুলে ঢুকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং শার্টের কলার ধরে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। অন্য শিক্ষকরা এগিয়ে এসে দরজা বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষককে উদ্ধার করে।

বিষয়টি জানতে অভিযুক্ত যুবলীগ নেতা আজিম রানা ভূঁইয়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে ভৈরব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান জানান, অভিযোগের সত্যতা পাওয়া গেছে। স্কুল চলাকালীন এ ধরনের আচরণ বরদাশতযোগ্য নয়। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরিদুজ্জামান বলেন, আমরা খবর পেয়ে তাৎক্ষণিকভাবে গিয়ে প্রধান শিক্ষককে উদ্ধার করি। তাকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ