বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, প্রো-ভিসি ও প্রক্টর সহ আহত দুই শতাধিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়ব আহমেদ সিয়াম, চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে দ্বিতীয় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের পর ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ইতোমধ্যে দুই দিনে আহত শিক্ষার্থীর সংখ্যা দুই শতাধিক বলে চবি মেডিক্যাল সেন্টার সংশ্লিষ্টরা জানিয়েছেন। ক্যাম্পাসে অবস্থান করছে সেনাবাহিনীসহ বিপুলসংখ্যক পুলিশ।

শনিবার রাত প্রায় ১২ টা থেকে রবিবার (৩১ আগস্ট ২০২৫) সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম বিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শিক্ষার্থীদের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্