বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


জিরি মাদরাসা পরিদর্শনে এসে সৌদি শায়খের বিমুগ্ধতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শায়খ মিসবাহ উদ্দীন মাদানী

সৌদি আরবের বিশিষ্ট দাঈ ও ইসলামিক স্কলার শায়খ আব্দুল্লাহ আবু সারাহ বাংলাদেশ সফরে এলে বাংলার বরেণ্য আলেমদের স্মৃতিধন্য শতোর্ধবর্ষী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া ইসলামিয়া জিরি পরিদর্শনে আসেন। তিনি শিরক-বিদআত নির্মূলে এবং ইসলামি শিক্ষা ও দাওয়াতের প্রচার প্রসারে জামিয়া জিরির গৌরবময় ইতিহাস, ঐতিহ্যে ও অবদানের  কথা শুনে খুবই মুগ্ধতা প্রকাশ করেন।

তিনি সবচেয়ে বেশি মুগ্ধ হন দাওরায়ে হাদিসের দরসগাহে যখন প্রবেশ করেন। ছাত্রদের মধুর কণ্ঠে আধ্যাত্মিক আবহে বিশুদ্ধ এরারত পাঠের খুবই প্রশংসা করেন। বাংলাদেশে ছাত্ররা যে এখনো হাদিসের বিশুদ্ধ গ্রন্থ তথা সিহাহ সিত্তার আধুনিক কম্পিউটার টাইপিং ছাপাই না পড়ে প্রাচীন পাণ্ডুলিপি থেকে হাদিস পড়ছেন তা দেখে খুবই আবেগমিশ্রিত প্রশংসা প্রকাশ করেন। মেহমানের সম্মানে এক সাড়ম্বর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানটি আমি অধম পরিচালনার দায়িত্ব পালন করি।