মো. সাখাওয়াত হোসেন (ফরিদপুর জেলা প্রতিনিধি)
ফরিদপুরের ভাঙ্গায় ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে বিচ্ছিন্ন করে ফরিদপুর ২ আসনে তথা নগরকান্দা ও সালথায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।
সোমবার (২৩সেপ্টেম্বর) দুপুরে ভাঙ্গা উপজেলার শুয়াদী বাসস্ট্যান্ড নামক স্থানে এ শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ শান্তিপূর্ণ মানববন্ধনে নারী-পুরুষ, ছোট-বড় সর্বস্তরের জনগণের উপস্থিতি লক্ষ করা যায়।