বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


সমালোচনার মুখে নতুন লোগো সরালো জামায়াত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ব্যাপক সমালোচনার মুখে অবশেষে নতুন লোগো সরিয়ে নিয়েছে জামায়াত ইসলামী। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের কার্যালয়ে এক অনুষ্ঠানে দেখা গেছে সাম্প্রতিক যুক্ত নতুন লোগোটি নেই, সেটি সরিয়ে নেওয়া হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতির পর বরাবরই দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনায় জামায়াত ইসলামী। গতকাল রোববার (২৮ সেপ্টেম্বর) সারা দিন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সংবাদ মাধ্যমগুলোতে আলোচনা ছিল জামায়াতের নতুন লোগো নিয়ে। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে জামায়াত আমিরের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূত মিস দাশো কারমা হামু দর্জির সৌজন্য সাক্ষাৎ হয়। 

যদিও গতকালই দলটির একজন কেন্দ্রীয় নেতা গণমাধ্যমে বলেছেন এটিই চূড়ান্ত লোগো নয়। তবে লোগো যে পরিবর্তন হচ্ছে, সেটি নিশ্চিত করেছেন এই নেতা। জামায়াত আমিরের বাসায় এক বিদেশি অতিথির সাক্ষাত অনুষ্ঠানে নতুন লোগোর অস্ত