আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের ঢাকা মহানগর লালবাগ জোনের চকবাজার থানা কমিটি গঠন উপলক্ষে বৃহস্পতিবার (২ অক্টোবর) ইসলামবাগ মাদরাসায় এক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মাওলানা জসিম উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী।
সভায় মাওলানা জসিম উদ্দিনকে সভাপতি, মুফতি শিবলী খানকে সেক্রেটারি এবং মাওলানা জুনায়েদ আইয়ূবীকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- মাওলানা যুবায়ের আহমদ, মাওলানা মুজিবুর রহমান হামীদী, মুফতী সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা এনামুল হক মূসা, মাওলানা সুলতান মুহিউদ্দিন, মাওলানা আব্দুল্লাহ্ ইয়াহইয়া, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা আব্দুল কাইউম কাসেমী, মুফতী নাসির উদ্দীন, মাওলানা ইয়ামিন হুসাইন আজমী, মুফতী নিজাম উদ্দিন, মাওলানা হিফজুর রহমান, মুফতি রশিদ আহমদ নাঈম, মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা হাবিব আহমদ, মাওলানা শহীদুল্লাহ, মাওলানা সুহাইল আহমেদ, মাওলানা সোলাইমান ঢাকবী, মুফতি মোফাজ্জল হোসেন, মুà