লক্ষ্মীপুরের রায়পুরে ১৭ মাসেই কোরআনের হাফেজ হলেন রাদিফ আল হাসান নামে ৮ বছর বয়সী এক শিশু। এই অর্জনে তাকে একটি বাইসাইকেল উপহার দিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ।
রাদিফ আল হাসান আল-আবরার তাহফিজুল কোরআন মাদরাসা থেকে কোরআনে হাফেজ হয়েছেন। অনাবাসিক ছাত্র হয়েও তার সাফল্য দেখে খুশি শিক্ষকেরা।
হাফেজ রাদিফ রায়পুরের চরপাতা গাছিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদের ছেলে। তারা পরিবার নিয়ে রায়পুরে গাজী কমপ্লেক্সে ভাড়া থাকেন।
মাদরাসা কর্তৃপক্ষ জানায়, সাধারণত হিফজ বিভাগ সব মাদরাসায় আবাসিক হয়। কিন্তু অনাবাসিক আল-আবরার তাহফিজুল কুরআন মাদরাসায় ১৭ মাসে কোরআনে হাফেজ হয়ে রাদিফ চমক সৃষ্টি করেছে। এটি প্রতিষ্ঠানের জন্যও বড় অর্জন। সোমব