নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল এবং সাতক্ষীরার দেবহাটা উপজেলার সোহাগ হোসেন কর্তৃক পবিত্র কোরআন ও ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী কওমি ছাত্র আন্দোলন, ঢাকা মহানগর শাখা।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সংগঠনটির উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, কোরআন মুসলিম উম্মাহর আধ্যাত্মিক প্রাণ; এ পবিত্র কিতাবকে অবমাননা মানে গোটা মুসলিম জাতির হৃদয়ে আঘাত করা। তারা বলেন, এ ধরনের ঘৃণ্য ও উসকানিমূলক কর্মকাণ্ড দেà¦