বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


গাজায় আগুন, রক্ত আর শিশুর কান্না, মানবতার পরাজয়ে কাঁদছে বিশ্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা মুহাম্মাদ কামরুজ্জামান

‎ফিলিস্তিনের গাজা উপত্যকায় অব্যাহত বোমাবর্ষণে প্রতিদিন ঝরছে নিরপরাধ মানুষের রক্ত। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ঘরবাড়ি, হাসপাতাল, বিদ্যালয় ও মসজিদ। রক্তে ভিজে গেছে গাজার প্রতিটি গলি, শিশুর কান্না আজ আকাশ বিদীর্ণ করছে। অথচ তথাকথিত মানবাধিকার রক্ষাকারীরা আজ নির্বাকজাতিসংঘের নীরবতা যেন হত্যাযজ্ঞের নৈতিক অনুমোদন দিচ্ছে।

‎ইসরাইলের দখলদার বাহিনী যেভাবে নারী-শিশু ও বৃদ্ধদের ওপর বর্বরতা চালাচ্ছে, তা ইতিহাসের নৃশংসতম অধ্যায় হয়ে থাকবে। কিন্তু মুসলিম বিশ্বের শাসকরা আজও চুপ, কেউ কেউ নীরব সমর্থন দিয়ে এই জুলুমকে দীর্ঘায়িত করছে।