জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবে ‘জুলাই জাতীয় সনদ–২০২৫’।
আসছে ১৫ অক্টোবর ঐতিহাসিক এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধি অংশ নেবেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
সভায় জুলাই সনদ বাস্তবায়নের কৌশল, বিশেষজ্ঞদের মতামত ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত পাঁচ দফা আলোচনার সারসংক্ষেপ বিশ্লেষণ করা হয়। বৈঠকে আশা প্রকাশ করা হয়, প্রাপ্ত মতামতগুলো পর্যালোচনা শেষে সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত চূড়ান্ত সুপারিশ দ্রুত সরকারের কাছে জমা দেওয়া হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, ব