গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া বুধবারী বাজার, সিলেট–এর তাকমিল ফিল হাদীস ও হিফয সমাপনকারী ফাযিলদের নিয়ে এক বর্ণাঢ্য ফুযালা সম্মেলন গতকাল ০৯ অক্টোবর,বৃহস্পতিবার মাদরাসার হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
জামেয়ার হলরুমে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন জামেয়ার মুহতারাম মুহতামিম মাওলানা মুজিবুর রহমান বাগিরঘাটি।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জামেয়ার মুহাদ্দিস ও মাদানিয়া ছাত্র সংসদের সভাপতি মাওলানা কাওছার আহমদ।
সম্মেলনে নসিহতমূলক বক্তব্য প্রদান করেন জামেয়ার শায়খুল হাদীস মাওলানা আলাউদ্দিন মাসউদ সাহেব এবং সিনিয়র মুহাদ্দিস মাওলানা রমিজ উদ্দিন সাহেব।
বক্তারা বলেন, “জামেয়ার ফুযালাগণ সমাজ সংস্কার ও দাওয়াতি অঙ্গনে