বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


কোনো সমস্যা হলে ঐ কেন্দ্রে ভোট বন্ধ করে দেওয়া হবে: চট্টগ্রামে সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নির্বাচনের সময় কোনো কেন্দ্রে যদি কোনো ধরনের সমস্যা হয় তৎক্ষণাৎ ভোট বন্ধ করে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন।  

শনিবার (১১ অক্টোবর) চট্টগ্রামে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং কোনো কেন্দ্রে সামান্য সমস্যা বা অনিয়ম দেখা গেলে সঙ্গে সঙ্গে সেখানকার ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হবে। ভোটের দিন মাঠপর্যায়ে আইন ও প্রশাসনিক ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে।