কক্সবাজারের ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষাকেন্দ্র রামু রাজারকুল আজিজুল উলুম মাদরাসা ও এতিমখানার ৫২তম বার্ষিক সভা আগামী ২ নভেম্বর (রোববার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সভাকে সফল করার লক্ষ্যে প্রাক্তন ছাত্র পরিষদ আজিজুল উলুমের কার্যনির্বাহী কমিটির জরুরি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর ) বিকেলে মাদরাসা কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান আলোচক ছিলেন, মাদরাসার মুহতামিম ও পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা মোহাম্মদ মোহছেন শরীফ।
প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মাওলানা নুর মুহাম্মদ। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, মাদ্রাসার ইসলামী সাহিত্য ও গবেষণা বিভাগের তত্ত্বাবà