গাজীপুরে মাদ্রাসার এক ছাত্রীকে অপহরণ ও গণধর্ষণের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। শুক্রবার (১৭ অক্টোবর) বিকাল ৪টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছাত্ররা ওই পাশবিক ঘটনার নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন। বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুদের প্রতি সহিংসতা বেড়েই চলেছে, যা রাষ্ট্রীয় ব্যর্থতার প্রতিফলন। তারা সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানান।