ঝিনাইদহের শৈলকুপার শেখপাড়া মাদরাসাতুস সুন্নাহ অ্যান্ড ইসলামিক স্কুলের দুই শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রোববার (১৯ অক্টোবর) বেলা ১১টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ঝিনাইদহ-কুষ্টিয়া মহা সড়কের শেখপাড়া ডিএম কলেজ এলাকায়।
এসময় মাদরাসার শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকরাসহ কয়েকশত নারী পূরুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। তারা অবিলম্বে দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের মিথ্যা মামলা প্রত্যাহার করে বন্ধ মাদরাসায় শিক্ষার পরিবেশ তৈরি করে দিতে প্রশাসনের নিকট দাবি জানান।