বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


দেরিতে আসায় ডিসির সভা বর্জন করলেন সাংবাদিকরা 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

‘পাগলা মসজিদ পরিচালনা বিষয়ক বিশেষ মতবিনিময় সভা’য় নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর জেলা প্রশাসকের উপস্থিতি নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হওয়ায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা সভা বর্জন করেছেন। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও সভার সভাপতি ফৌজিয়া খানের এই আচরণকে উপস্থিত সাংবাদিকরা প্রশাসনিক শৃঙ্খলার পরিপন্থী ও অতিথিদের প্রতি অবহেলা বলে অভিযোগ করেন।

গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল ৪টায় কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভার সময় নির্ধারিত ছিল। পূর্ব ঘোষণা অনুযায়ী সাংবাদিকসহ অন্যান্য অতিথিরা সময়মতো উপস্থিত হলেও, জেলা প্রশাসক ফৌজিয়া খান বিকেল ৫টা পর্যন্ত সভায় যোগ দেননি। দীর্ঘ অপেক্ষার পরও তিনি উপস্থিত না হওয়ায় দায়িত্বপ্রাপ্তদের কাছে কারণ জানতে চাইলে তারা জানান, জেলা প্রশাসক একটি ‘গোপন বৈঠকে’ রয়েছেন।

এতে সাংবাদিকদের মধ্যে অসন্তোষ দেখা দিলে তারা সরাসরি জেলা প্রশাসকের কক্ষে গিয়ে কথা বলতে চান। কিন্তু অফিস সহকারীরা তাদের কক্ষে প্রবেশে বাধা দেন। পরবর্তীতে নেজারত ডেপুটি কালেক্à¦