বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


ভোলায় শিবির নেতার উপর হামলা, অবস্থা আশঙ্কাজনক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসনাইন আহমেদ হাওলাদার, ভোলা প্রতিনিধি:

ভোলা ইসলামী ছাত্রশিবিরের এক নেতার উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

বুধবার (২২ অক্টোবর) বিকাল তিন টায় বোরহানউদ্দিন উপজেলার  পলিটেকনিক ইনস্টিটিউট ও লালদিঘীর মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।

আহত শিবির নেতা মোঃ রোমান (২২) বোরহানউদ্দিন পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ সোহাগ মিয়ার ছেলে। রোহান জানান, “তারা (সন্ত্রাসীগণ) আমাকে ডেকে বলে, তুই নেতাগিরি করস! এই বলে বুকে এলোপাতাড়ি ঘুষি মারে এবং প্লাস্টিকের ফাইব দিয়ে পায়ে উপর্যুপরি আঘাত করতে থাকে। আমি মাটিতে পড়ে গেলে তারা আমাকে ফেলে রেখে পালিয়ে যায়।”

পরে স্থানীয়রা রোহানকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করে।

উপজেলা শিবির সভাপতি মইন বিন সাইফুল্লাহ জানান, “রোমানকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছি। পরবর্তীতে আমরা আইনà¦