বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


ধর্মীয় অনুভূতিতে আঘাত, কারাগারে অভিযুক্ত বুয়েট শিক্ষার্থী 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বুয়েটের শিক্ষার্থী শ্রীশান্ত রায় কে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা অধ্যাদেশের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (২২ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন।

চকবাজার থানার পুলিশ শ্রীশান্তকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। অপর দিকে আসামিপক্ষও জামিনের আবেদন করে। শুনানি শেষে আদালত আগামীকাল বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে পরবর্তী শুনানির দিন ধার্য করেন এবং ততদিনের জন্য শ্রীশান্তকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

ঢাকা সিএমএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামির বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী মামলা হয়েছে, যেখাà