বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


ইমাম দম্পতিকে নির্যাতনের প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

মসজিদের ইমাম দম্পতিকে রাতভর নির্যাতনকারী আসামীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে ঈমান আক্বিদা সংরক্ষণ কমিটির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পৌরশহরের ঈদগা মাঠে ঘন্টাব্যাপি সমাবেশে, আল্লামা জিয়া উদ্দিন সাহেবের সভাপতিত্বে, মাওলানা ওলি উল্লাহ'র সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি‘র সাবেক সহ:সভাপতি আলহাজ ঈমাম হাসান আবুচান, উপজেলা বিএনপি‘র সভাপতি জহিরুল আলম ভুইয়া, মাওলানা আব্দুর রউফ, মুফতি মামুনুর রশীদ, মুফতি হাবিবুর রহমান, হাফেজ রুহুল আমীন সিরাজী প্রমুখ।