বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


ধর্মীয় শিক্ষক নিয়োগ ও মূল্যবোধ রক্ষায় এক মঞ্চে মিলিত হচ্ছেন সব দলের নেতারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামীকাল শনিবার (২৫ অক্টোবর) দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী সকল সিদ্ধান্ত বাতিলের দাবিতে জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সেমিনার-২০২৫।

এতে অংশ নেবেন সকল মত ও পথের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক দলের প্রতিনিধি এবং ধর্মীয় সংগঠনের শীর্ষ নেতারা।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে এই সেমিনার। আয়োজকরা জানিয়েছেন, দেশের ধর্মীয় মূল্যবোধ ও শিক্ষার ঐতিহ্য রক্ষায় এই সেমিনার একটি মাইলফলক হিসেবে কাজ করবে। তারা আশা করছেন, এটি জনগণকে সচেতন করবে এবং সরকারের কাছে তাদের যৌক্তিক দাবিগুলো কার্যকরভাবে পৌঁছাতে সহায়ক হবে। সরকার যদি এই গণদাবি উপেক্ষা করে তাহলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করবে বলেও জানিয়েছে সংগঠনটি।