ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি মাদরাসায় বিদ্যুৎস্পৃষট হয়ে ছয় শিক্ষার্থীসহ সাতজন দগ্ধ হয়েছেন। এর মধ্যে ছয়জনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে পৌরসভার ভাদুঘর এলাকায় অবস্থিত দারুন নাজাত মহিলা মাদরাসায় এই ঘটনা ঘটে।
বিকেলে মাদরাসার পাশের রাস্তায় হঠাৎ বিদ্যুতের ট্রান্সমিটার বিস্ফোরিত হয়। এতে আগুনের ফুলকি মাদরাসার চতুর্থ তলায় গেলে তারা দগ্ধ হন।
আহত শিক্ষার্থীরা হলেন, জেলার নবীনগর উপজেলার তালগাটি গ্রামের নুরুল হকের মেয়ে নুসরাত (১০), সিরাজগঞ্জ জেলার আবু সাইদের মেয়ে সাদিয়া খাতুন (৬), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর গ্রামের মজনু মিয়ার মেয়ে রওজা আক্তার (১২), ভাদুঘর গ্রামের কবির হোসেনের মেয়ে নুসরাত (১১), একই এলাকার কাবির মিয়ার মেয়