সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই মুন্সিগঞ্জে চার ঘণ্টার ব্যবধানে নারী ও শিশুর পানিতে ডুবে মৃত্যু সুরা মুলক: ফজিলত ও তিলাওয়াতের সময় সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস

সাড়ে তিন হাজার হাফেজ আলেমের মাথায় উঠবে সম্মানের পাগড়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ১৩-১৪ নভেম্বর বৃহস্পতি ও শুক্রবার দেশের অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়াতু ইবরাহীম মাহমুদনগর, সাইনবোর্ড, ডেমরা, ঢাকা-এর ৩১ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী দস্তারবন্দী মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

দারুল উলুম দেওবন্দের প্রিন্সিপাল মুফতি আবুল কাসেম নোমানী দস্তারবন্দী সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও দস্তারবন্দী এ মহাসম্মেলনে এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ বাংলাদেশের শীর্ষ উলামা মাশায়েখ ও ইসলামিক স্কলারগণ বয়ান করবেন বলে জানা গেছে।

জামিয়াতু ইবরাহীম প্রতিষ্ঠার তিন দশক উপলক্ষ্যে প্রাক্তন ছাত্রদের মধ্যে একটি সেতুবন্ধন তৈরির জন্য এ সম্মেলনের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।

সম্মেলনে এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণকারী সাড়ে তিন হাজার হাফেজ আলেম ও মুফতিদের মাথায় সম্মাননা পাগড়ি পরিয়ে দেওয়া হবে।

কর্তৃপক্ষের সূত্র মতে পঞ্চাশ হাজার লোকের অবস্থানের মতো সুবিশাল প্যান্ডেল ও যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

জানা যায়, প্রথম দিন (১৩ নভেম্বর) বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হওয়া দস্তারবন্দী সম্মেলন শুক্রবার রাত ১০টায় আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে।

প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ দেশবাসীকে উক্ত সম্মেলনে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানিয়ে দোয়া কামনা করেছেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ