অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ১৩ নভেম্বরকে সামনে রেখে আওয়ামী লীগ এক ধরনের বিশৃঙ্খলা এবং সন্ত্রাসী কার্যক্রম করার চেষ্টা করছে। এখন পর্যন্ত সারাদেশে ৭টি বাসে আগুন দিয়েছে তারা। একজনকে হাতেনাতে ধরা হয়েছে ডেমরা এলাকায়, তার বাড়ি গোপালগঞ্জে। এছাড়াও ময়মনসিংহে একজন বাসচালককে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়িয়ে মেরেছে। সবগুলো নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কাজ। এই কার্যক্রমের মাধ্যমে আওয়ামী লীগ প্রমাণ করেছে কেন তাদের নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগ টেরোরিস্ট দল।
মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়েছে। ফেà