চট্টগ্রাম নগরের বন্দর থানার নিমতলা এলাকায় এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়েছে একটি প্রাইভেট কার। এ ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। তাছাড়া অন্তত আরও চারজন আহতের খবর পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বন্দর থানার নিমতলা মোড়ের কাছে শহীদ ওয়াসিম আকরাম এক্সপ্রেসওয়ে থেকে ‘টয়োটা হ্যারিয়ার’ মডেলের ওই প্রাইভেট কারটি ছিটকে পড়ে।
দুর্ঘটনায় নিহতের নাম মো. শফিক (৫৫)। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
আহতদের পরিচয়ও তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানায়, পতেঙ্গা থেকে শহরের দিকে যাওয়ার পথে এক্সপ্রেসওয়ে থে