ইমাম-খতিবদের জাতীয় বেতন স্কেলের আওতায় এনে বেতন-ভাতা দেওয়ার আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন।
রোববার (২৩ নভেম্বর) কুমিল্লা টাউন হল মাঠে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের আয়োজিত ইমাম-খতিব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অনুরোধ জানান।
ধর্ম উপদেষ্টা জানান, দেশে প্রায় সাড়ে তিন লাখ মসজিদ রয়েছে, যার মধ্যে মাত্র ছয়টি সরকারি। বাকি মসজিদগুলো কমিউনিটি পরিচালিত হওয়ায় অনেক ক্ষেত্রে ইমাম-খতিবরা ন্যায্য বেতন-ভাতা পান না। তবে কিছু বেসরকারি মসজিদ কমিটি সম্মানজনক বেতন ও অবসরে প্রণোদনাও প্রদান করে; তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ধর্ম উপদেষ্টা বলেন, ইমাম-খতিবদের অসম্মান করলে সমাজও ক্ষতিগ্রস্ত হয়। তাই তাদের স্বার্থ রক্ষায় মসজিদ ব্যবস্থাপনা à