ঢাকা, বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুস্ঠু জাতীয় নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্টদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নৈতিকতা প্রদর্শনের আহ্বান জানিয়েছে ফেয়ার ইলেকশন অ্যাডভাইজরি কমিটি। আজ বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এক সাংবাদিক সম্মেলনে এই আহ্বান জানান তারা।
সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন ফেয়ার ইলেকশন অ্যাডভাইজরি কমিটির সভাপতি ও সরকারের সাবেক অতিরিক্ত সচিব ড. খন্দকার রাশেদুল হক। এসময় অবস্থানপত্র তুলে ধরেন সংগঠনের সদস্য-সচিব ও সরকারের সাবেক সচিব এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিট