রিকশাচালকদের জন্য ‘জীবনমান উন্নয়ন কর্মশালা’ শীর্ষক নতুন একটি উদ্যোগের আয়োজন করতে যাচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। কর্মশালায় বিশেষজ্ঞদের মাধ্যমে তাদের ধর্মীয় ও সামাজিক জীবন সুন্দরভাবে পরিচালনার প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী ৫ ডিসেম্বর (শুক্রবার) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজধানীর আফতাবনগরে আস-সুন্নাহ অডিটরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।
বুধবার (২৬ নভেম্বর) নিজের ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানান জনপ্রিয় ইসলামি আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
ফেসবুক পোস্টে শায়খ আহমাদুল্লাহ বলেন, রিকশাচালক ভাইয়েরা এমন এক পেশার সঙ্গে যুক্ত, তারা কাজের চাকা বন্ধ রাখলে স্থবির হয়ে পড়ে নগরবাসীর জীবন। অথচ গুরুত্বের তুলনায় তাদের কাজের স্বীকৃতি ও মূল্যায়ন কম। আবার শিক্ষা ও সচেতনতার অভাবে তাদের জীবনমানে তেমন কোনো à¦