বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে এলো বিদেশি মেডিকেল টিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে পাঁচ সদস্যের একটি বিদেশি বিশেষজ্ঞ মেডিকেল টিম এভারকেয়ার হাসপাতালে এসেছে।

হাসপাতাল সূত্রমতে, সোমবার (১ ডিসেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটে মেডিকেল টিম হাসপাতালের প্রধান ভবনে প্রবেশ করে। তারা কিছুক্ষণের মধ্যে খালেদা জিয়ার চিকিৎসা তদারকিতে নিয়োজিত দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বসবেন।

মেডিকেল বোর্ড জানায়, খালেদা জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতি বিবেচনায় বাড়তি বিশেষজ্ঞ মতামত অত্যন্ত প্রয়োজন। সূত্র আরও জানিয়েছে, এই বিদেশি চিকিৎসকদের বেশিরভাগই চীনা নাগরিক।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দেশি ও বিদেশি চিকিà