নোয়াখালীর সোনাপুরে গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বিআরটিসি ডিপোতে রাখা দুটি যাত্রীবাহী বাস সম্পূর্ণ পুড়ে গেছে। বুধবার (৩ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে ডিপোর ভেতরে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত প্রায় ২টা ৩০ মিনিটে ডিপো এলাকায় আগুনের শিখা দেখতে পেয়ে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে মাইজদী ফায়ার স্টেশনের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসগুলোর বডিতে ফোম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রুটে চলাচলকারী ‘গুলবাহার’ ও ‘মালতি’ নামের দুটি বাস পুরোপুরি ভস্মীভূত হয়। আরেকটি বাস আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিআরটিসি সোনাপুর ডিপোর ম্যানেজার মো. আরিফুর রহমান তুষার জানান, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তার দাবি, এটি স্পষ্ট নাশকতার ঘটনা।
তিনি বলেন, ‘আজই আমার বদলি হওয়ার কথা ছিল। নতুন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আসতে অনাগ্রহী। আম