হবিগঞ্জের শিশুদের প্রাণের শিক্ষাপ্রতিষ্ঠান ইকরা বাংলাদেশ স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে ইকরার পার্শ্ববর্তী মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
স্কুলের শিশুদের মধ্যে বিস্কিট খেলা, দৌড় প্রতিযোগিতা, মোরগ লড়াই, শাপলা-গোলাপ, পিলো পাসিংসহ বেশ কিছু খেলা অনুষ্ঠিত হয়। শেষে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় নানা ধরনের খেলনাসামগ্রীর পুরস্কার।
হবিগঞ্জ ইকরার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মাসউদুল কাদির বলেন, কেবল পাঠে অভ্যস্ত নয় মাঠেও সরব উপস্থিতি থাকা দরকার। বাচ্চাদের স্বাস্থ্য ঝুঁকির রয়েছে বাসা বাড়িতে। তাদেরকে মাঠে খোলা বাতাসে ছেড়ে দেয়া উচিত। বাইরের অভিজ্ঞতার প্রয়েোজন আছে বাচ্চাদের।
শিশুদের হাতে উপহার তুলে দিয়ে মাওলানা মাসউদুল কাদির বলেন, আমরা দামে কম মূল্যের হয়তো পুরস্কার তুলে à