মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


হত্যার ৮ দিন পর বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়া হলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত এক বাংলাদেশি যুবকের মরদেহ। নিহতের ৮ দিন পর আজ শনিবার বিকেল ৫টার দিকে জীবননগর উপজেলার চ্যাংখালী সীমান্তের শূন্য রেখায় বিজিবির কাছে পতাকা বৈঠকের পর এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

মরদেহ গ্রহণের সময় ঘটনাস্থলে উপস্থিত ৫৮ বিজিবির পক্ষে সহকারী পরিচালক মুন্সি এমদাদ হোসেন, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মকবুল হোসেন ও জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত রিপন কুমার দাস। নিহতের বাবা নস্কর আলী ছেলের মরদেহ গ্রহণ করে।

উপজেলার মাধপখালী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শহিদুল ইসলাম (৩৭) নামে এক বাংলাদেশি মাদক কারবারি নিহত হন ২৯ নভেম্বর বিকেলে।