নিবিড় নজরদারিতে থাকার তথ্য জানানোর পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সদস্যদের চোখে যেন ধুলা দিয়ে দেশ ছেড়ে পালাল ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাচেষ্টায় জড়িত প্রধান দুই সন্দেহভাজন।
হাদি হত্যাচেষ্টায় জড়িত প্রধান দুই সন্দেহভাজনদের ধরতে অর্ধকোটি টাকার পুরস্কার ঘোষণা, সীমান্তে সতর্কতা আর পাসপোর্ট ব্লক করার খবরের মধ্যেই ‘মোস্ট ওয়ান্টেড’ দুই আততায়ী ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ও আলমগীর হোসেনের দেশ ছাড়ার তথ্য মিলেছে।
এদিকে তদন্তসংশ্লিষ্ট সূত্র এ দুজনের পালানোর বিষয়টি নিশ্চিত করলেও পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক স্বীকারোক্তি আসেনি।
তদন্তসংশ্লিষ্টরা জানিয়েছেন, হাদির ওপর হামলার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী মূল সন্দেহভাজন হিসেবে ফয়সাল ও আলমগীরকে শনাক্ত করে এবং প্রযুক্তির সহায়তায় তাদের গতিবিধি অনুসরণ করতে থাকে। তবে সন্দেহভাজনরা তাদের ডিজিটাল ডিভাà¦