ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী ছাত্র সমাজ ও দেশবাসীকে ৫৫ তম বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি বলেন, বিজয়ের ৫৪ তম বছর পেরিয়ে আজ ৫৫ তম বছরে পদার্পণ করতে যাচ্ছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। ভিনদেশীদের ষড়যন্ত্র কাটিয়ে দেশের মানুষ পুনরায় স্বাধীনতার স্বাদ ফিরে পায় গত ২৪ -এর জুলাই আন্দোলনের মধ্য দিয়ে। অভূতপূর্ব গণ-অভ্যুত্থান পরবর্তী এ সময়ে এসে যদিও কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে, তথাপি দেশের সর্বশ্রেণীর-সর্বসাধারণের সর্ব সেক্টরে স্বাধীনতার সুফল ভোগে এখনও ব্যত্যয় ঘটছে,
অত্যাচারীদের কবল থেকে প্রিয় মাতৃভূমিকে রক্ষা করার জন্য নিজেদের জীবন বাজি রেখে দীর্ঘ নয় মাস যুদ্ধ করে আমাদেরকে একটি স্বাধীন ভূখন্ড উপহার দিয়েছিলেà¦