জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ এর উদ্যোগে মাহবুবুল উলামা শাইখুল মাশায়েখ হযরতুল আল্লাম মাওলানা পীর জুলফিকার আহমাদ নকশবন্দী (রহ.)-এর জীবন, কর্ম ও অবদান শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় ভাঙ্গাপ্রেস বেফাক অফিস সংলগ্ন জামিআ ইসলামিয়া দারুল উলূম মাদরাসা প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি, ঢাকা গাউসিয়া মার্কেট জামে মসজিদের খতীব মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়ার সভাপতিত্বে ও মহাসচিব মুফতী আ ফ ম আকরাম হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন।
সভায় আলোচনা করেছেন, ওলামানগরের মাওলানা মোখলেসুর রহমান কাসেমী, খাদেমুল ইসলাম মাদরাসার মুহতামিম মাওলানা আজীজুর