||মাওলানা ওমর ফারুক||
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম মাদানীনগর মাদ্রাসায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বার্ষিক ইসলাহী জোড়। প্রতি বছরের ন্যায় এবারও আত্মশুদ্ধি, দাওয়াত ও তালীমের উদ্দেশ্যে ১৯ ও ২০ ডিসেম্বর এ জোড় অনুষ্ঠিত হচ্ছে।
মুসলিহে উম্মাহ শায়খ ইদ্রিস সন্দ্বীপী (রহ.) প্রতিষ্ঠিত এই ইসলাহী জোড়ে দেশের বিভিন্ন জেলা থেকে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করছেন। জোড় উপলক্ষে মাদ্রাসা ক্যাম্পাস ও মেহমানখানাসহ বিভিন্ন ভবন বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। আগত মুসল্লিদের থাকা–খাওয়া ও অন্যান্য সুবিধার সার্বিক ব্যবস্থা মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে করা হয়েছে।