মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


শহীদ ওসমান হাদির নামে রাখা হলো যমজ সন্তানের নাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে নিজের যমজ দুই পুত্রসন্তানের নাম রেখেছেন কক্সবাজারের এক ব্যক্তি।

রোববার (২১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখার কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম হাসান।

যমজ শিশুদের বাবা জহুর আলম কক্সবাজার শহরের টেকপাড়া এলাকার বাসিন্দা। তিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৪ নম্বর ওয়ার্ড শহর শাখার অর্থ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

আমিনুল ইসলাম বলেন, আমাদের দীর্ঘদিনের স্নেহের কর্মী জহুর আলমের ঘরে মহান আল্লাহর রহমতে একসঙ্গে দুই পুত্রসন্তান জন্ম নিয়েছে। মা-বাবার অনুমতি নিয়ে à¦