মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল দূরত্ব নয়, ঐক্যই সমাজ উন্নয়নের চাবিকাঠি শিশুদের বইমুখী করতে মেলায় ইসলামি বই কিনছেন অভিভাবকরা

মসজিদে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুষ্টিয়ার কুমারখালীতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) একটি পুকুর দখলকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের ভাড়রা বাজার সংলগ্ন এলাকায় ভাড়রা গ্রাম ও যদুবয়রা ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের একাংশের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষ ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করে এই হামলায় নেতৃত্ব দিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সান্দিয়ারা-লাহিনীপাড়া সড়কের ভাড়রা বাজার সংলগ্ন এলাকায় পাউবোর প্রায় ১২ বিঘা জমির একটি পুকুর রয়েছে। নিয়ম অনুযায়ী, এটি একটি ‘সুফলভোগী’ সংগঠনের নামে ভোগদখল করার কথা। তবে আওয়ামী লীগ সরকারের আমলে