বিশিষ্ট লেখক, গবেষক ও মুহাদ্দিস মাওলানা জুবাইর আহমদ আশরাফ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মাওলানা জুবাইর আহমদ আশরাফের ভাগিনা মাওলানা কাওসার জামিল আওয়ার ইসলামকে জানান, বিকেলে বাসায় অসুস্থতা অনুভব করলে তিনি নিজেই স্ত্রীকে নিয়ে ঢাকা মেডিকেলে যান। সেখানে নিজেই জরুরি বিভাগে টিকিট কেটে চিকিৎসককে দেখাতে যান। জরুরি বিভাগেই অজ্ঞান হয়ে পড়ে যান এবং মৃত্যুবরণ করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি হার্ট অ্যাটাক করেছেন।
তাঁর দাফন-কাফনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। কুমিল্লায় গ্রামের বাড়িতে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হতে পারে বলে জানা গেছে।
মাওলানা জুবাইর আহমদ আশরাফ শীর্ষ আলেম লেখক ও গবেষকদের একজন। তিনি রাজধানীর মুগদায় একটি মাদরà