উপমহাদেশের সর্বজনশ্রদ্ধেয় শীর্ষস্থানীয় আলেমে-দ্বীন শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক (রহ.)। কোটি মানুষের কাছে ‘শায়খুল হাদিস’ নামটা উচ্চারণ করলে যার নামটা ভেসে উঠে তিনি আমাদের আল্লামা আজিজুল হক (রহ.)।
শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক (রহ.) গণমানুষের কাছে শ্রদ্ধাপূর্ণ সম্মানিত একটি নাম। তিনি ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ছিলেন। চারদলীয় জোটের চার নেতার একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। তিনি খেলাফত মজলিসের প্রতিষ্ঠাতা ও আমির ছিলেন। তিনি ছিলেন এদেশের ইসলামী রাজনীতির একজন মহান সংস্কারক। এরকম একজন কিংবদন্তি প্রয়াত শীর্ষস্থানীয় বুজুর্গ আলেমের অসম্মান করার অধিকার কারো নেই।
বুখারির প্রথম বাংলা অনুবাদকারী সর্বজনশ্রদ্ধেয় শায়খুল হাদীসের ত্যাগ ও দেশপ্রেম সম্পর্কে অনেকের হয়ত জানা নাই যে, পাকিস্তানের স্বৈরশাসক জেনারেল আইয়ুব খানের কুরআন-সুন্নাহবিরোধী পারিবারিক আইনের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন এই শায়খুল হাদিস।