বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে পাইপগান ও গুলিসহ এক ডাকাত দলের সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা।
রোববার মধ্যরাতে উপজেলার লাঙ্গলবাঁধ বাজার সংলগ্ন নতুন ভুক্ত মালিথিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাত দলের হামলায় মুক্তার হোসেন নামের এক ব্যক্তি আহত হয়েছেন।
পরে উত্তেজিত জনতা আটককৃত ওই ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার গভীর রাতে মালিথিয়া গ্রামের গ্রামীণ ব্যাংক অফিসের সামনে মুক্তার হোসেনের বাড়িতে একদল ডাকাত হানা দেয়।
ডাকাতির প্রস্তুতিকালে বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ধাওয়া করে। এ সময় ডাকাত দলের à