মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


ফরিদপুরে ডাকাতি, ২৪ ঘণ্টায় ৩ জন গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন, 
ফরিদপুর জেলা প্রতিনিধি 

ফরিদপুরের ভাঙ্গায় ডাকাতির ঘটনায় মামলা রুজুর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দুটি পিকআপ, একটি জীবিত ষাঁড় গরু, জবাইকৃত গরুর মাংস এবং নগদ দেড় লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান ভাঙ্গা থানা পুলিশ। 

ফরিদপুর জেলার পুলিশ সুপার মো. নজরুল ইসলাম (পিপিএম-সেবা) এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপুর তত্ত্বাবধানে ভাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্র জানায়, ভাঙ্গা থানার এফআইআর নং-২৯ (তারিখ: ২৫ জানুয়ারি ২০২৬) এর তদন্তে অফিসার ইনচার্জ মো. আব্দুল আলীমের নেতৃত্বে এসআই মোশারফ হোসেনসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ২৫ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে ঢাকার কেরানীগঞ্জের কদমতলী এলাকা থেকে দুই ডাকাতকে গ