বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এভিয়েশন হাবে উন্নীত করার মহাপরিকল্পনা

পল্লবীতে মুদি দোকানদার গুলিবিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর পল্লবীতে দুর্বৃত্তের গুলিতে মুহাম্মদ হোসেন দীপু (৪৬) নামে এক মুদি দোকানদার গুলিবিদ্ধ হয়েছেন। পরে তার কাছে থাকা ১৭ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় দীপুকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে সকাল পৌনে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

গুলিবিদ্ধ দিপুর স্ত্রী আফরোজা জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে পল্লবী থানার ৫ নম্বর রোডের ১২ নম্বর সেকশনের এক নম্বর বাসার নিচে দাঁড়িয়েছিল আমার স্বামী। এ সময় অজ্ঞাত তিনজন মুখোশধারী মোটরসাইকেলে এসে তার বাম পায়ে হাঁটুর উপরে গুলি করে। এ সময় তার কাছে থাকা ১৭ হাজার টাকা নিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

এ বিষয়ে জানতে চাইলে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম জানান, ইতোমধ্যে ঢাকা মেডিকেলে একটি টিম পাঠিয়েছি এবং ঘটনাস্থলে একটি টিম পাঠিয়েছি। তদন্ত করা হচ্ছে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ