মামলার খোঁজ-খবর নিতে গিয়ে নিজের আইনজীবীর কাছে ‘ধর্ষণের’ শিকার হয়েছেন বলে অভিযোগে মামলা করেছেন এক ব্যবসায়ী নারী।
রাজধানীর বিজয়নগরের এই ঘটনায় অভিযুক্ত আইনজীবী শামসুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে শুক্রবার (৩০ জানুয়ারি) তাকে ঢাকার একটি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বিজয় নগরের মাহতাব সেন্টারের ১৬ তলায় শামসুল ইসলামের চেম্বারে ‘ধর্ষণের’ অভিযোগ করেন ওই নারী কাপড় ব্যবসায়ী। ঘটনার পরপরই তিনি মামলা দায়ের করেন। মামলার পর রাত আড়াইটার দিকে পুলিশ অভিযুক্ত আইনজীবীকে গ্রেপ্তার করে।
শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই রয়েল হোসেন তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
প্রসিকিউশন বিভাগের এসআই কাজী জাকির হোসেন বলেন, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্à