সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

ফরিদপুরে বাস উল্টে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কে বাস উল্টে দুজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৫ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার দুপুর ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ভাঙ্গা উপজেলার সুয়াদি এলাকায় সিসিপিএল পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে একজন বাসের সুপারভাইজার শরিফুল ইসলাম। অপর নিহতের পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে নড়াইলগামী নড়াইল এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাসটি তেল নিতে পেট্রোল পাম্পে প্রবেশ করছিল। এমন সময় সামনে থেকে আরেকটি গাড়ি চলে আসলে সেই গাড়িকে সাইট দিতে গিয়ে বাসটি উল্টে যায়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও ভাঙ্গা হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান চালান। দুজন নিহত হয়েছেন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। গাড়িটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ