রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার পুলিশের সাবেক ডিআইজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

রাজধানীর শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজতে ইসলামের জমায়েতের ওপর নৃশংস হত্যাযজ্ঞের অভিযোগের মামলায় পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে তার নিজ বাস ভবন থেকে গ্রেপ্তার করে ডিবির একটি টিম।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, শাপলা চত্বরে হেফাজতের ওপর হামলা এবং হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টায় ধানমন্ডিতে তার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

জানা গেছে, আব্দুল জলিল মণ্ডলের বাড়ি পাবনা জেলায়। তিনি একসময় ডিএমপির অতিরিক্ত কমিশনার ছিলেন। তখনই হেফাজতের ঘটনা ঘটে। পরবর্তী সময়ে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন। পরে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি, প্রশাসন) হন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ