রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২

ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

ইসলামী আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার (২৫ জুলাই) বিকেলে পঞ্চগড় জেলা শহরস্থ আইএবি চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) শেখ মুহাম্মাদ আল-আমিন।

সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, আদর্শিক চর্চা জোরদার করা এবং জনকল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনের শেষপর্বে ২০২৭-২০২৮ সেশনের জন্য নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়। এতে আলহাজ্ব মুহাম্মাদ আব্দুল হাই সভাপতি এবং মাওলানা সৈয়দ মুহাম্মাদ সুলতান মাহমুদ সেক্রেটারি নির্বাচিত হন।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ