বরিশালের চরমোনাই মাহফিলে আসা মুসল্লিদের নিয়ে ঢাকায় ফেরার পথে এমভি সাব্বির-৩ নামে একটি লঞ্চের ধাক্কায় মোল্লা ভাই ভাই নামে বালুবাহী একটি বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে।
শনিবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ এলাকা সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। এসময় বল্কহেডে থাকা চার ব্যক্তিকে উদ্ধার করে নদীতে থাকা জেলেরা। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জেলেরা জানিয়েছেন, চরমোনাইর মাহফিল শেষে মুসল্লিদের নিয়ে চরমোনাই থেকে ঢাকার দিকে যাচ্ছিল এমভি সাব্বির-৩ নামক লঞ্চটি। পথিমধ্যে কালিগঞ্জ লঞ্চঘাট এলাকা অতিক্রমকালে লঞ্চটির সাথে মোল্লা ভাই ভাই নামের বালুবাহী একটি বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ হয়।