বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ প্রকল্পে স্থানীয় ধর্মীয় সংগঠন ও নাগরিকদের প্রতিবাদ রাতে ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা

২০ দিনে রেমিট্যান্স এসেছে ২৬২ কোটি ২০ লাখ ডলার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দেশে চলতি মে মাসের প্রথম ২০ দিনে ২৬২ কোটি ২০ লাখ (২.৬২ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রাবাসীরা। সেই হিসাবে প্রতিদিন রেমিট্যান্স আসছে ১৩ কোটি ডলারেরও বেশি। যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩৮ দশমিক ৩ শতাংশ বেশি। 

বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু ২০ মে একদিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। গত বছরের মে মাসের প্রথম ২০ দিনে রেমিট্যান্স এসেছিল ১৮৯ কোটি ৭০ লাখ ডলার। সেই হিসাবে এবার একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে উল্লেখযোগ্য হারে।

এদিকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২০ মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১৯৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২ হাজার ৬৪৩ কোটি ৪০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চলতি অর্থবছরে এ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২০ দশমিক ৯ শতাংশ।

এর আগে গত এপ্রিল মাসে ৩ দশমিক ২২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেছিলেন প্রবাসীরা। তার আগের মাসে অর্থাৎ গত মার্চ মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৩ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ প্রবাসী আয়।

এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত বছরের মার্চে, ৩২৯ কোটি ৫৬ লাখ ডলার। তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২৫ সালের ডিসেম্বর মাসে, তখন দেশে আসে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার। আর চতুর্থ সর্বোচ্চ রেমিট্যান্স আসে চলতি বছরের জানুয়ারিতে, ওই মাসে প্রবাসী আয় ছিল ৩১৭ কোটি মার্কিন ডলার।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ