বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ প্রকল্পে স্থানীয় ধর্মীয় সংগঠন ও নাগরিকদের প্রতিবাদ রাতে ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা

বজ্রপাতে কৃষকসহ ২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মৌলভীবাজারের রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুজন মারা গেছেন। 

শুক্রবার (২২ মে) দুপুরের সময় বজ্রপাতে এ মৃত্যুর ঘটনাগুলো ঘটে। রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে বজ্রপাতে নিহত ব্যক্তির নাম তালেব মিয়া (৪০)। তিনি কামারচাক ইউনিয়নের ভোলানগর গ্রামের আইয়ূব মিয়ার ছেলে। 

কমলগঞ্জ উপজেলা রহিমপুর ইউনিয়নের মারা যাওয়া অপর ব্যক্তির নাম স্বপন মুন্ডা। তিনি দেওড়াছড়া চা বাগানের বেমারি টিলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকাল ১১টা থেকে প্রায় দুপুর ১টা পর্যন্ত মৌলভীবাজারে বৃষ্টি ও বজ্রপাত হয়। বজ্রপাতে রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের কৃষক তালেব মিয়া দুপুরে ধান কাটার সময় নিহত হয়েছেন।

এদিকে কমলগঞ্জ উপজেলার স্বপন মুন্ডা রাবার বাগানে কাজ করার সময়ে বজ্রপাতে নিহত হয়েছেন।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া ও কমলগঞ্জ থানার উপপরিদর্শক আমির আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ধান কাটার সময় বজ্রপাতে কৃষক তালেব মিয়া ও শ্রমিক স্বপন মুন্ডা নিহত হয়েছেন। 

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ