বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ

সিলেট-৫ আসনের সাবেক এমপির শয্যাপাশে মুফতি আবুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও বরেণ্য শিক্ষাবিদ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে শয্যাপাশে গেছেন বর্তমান সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান।

শুক্রবার (২২ মে) বাদ মাগরিব তিনি ইবনে সিনা হাসপাতাল, সিলেট-এ অসুস্থ সাবেক সংসদ সদস্যকে দেখতে যান।

এ সময় তিনি তাঁর চিকিৎসার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে সার্বিক অবস্থা নিয়ে কথা বলেন।

সাক্ষাৎকালে সংসদ সদস্য মুফতি আবুল হাসান সাবেক এই সংসদ সদস্যের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করে মুনাজাত করেন।

জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন। সম্প্রতি তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ